হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কে বদুরঝিরি টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝীরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই পাড়ার বাসিন্দা মো. শাহজাহান ও বেলাল হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে এনামসহ তিনজন ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে লামা উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কে বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাছাকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেন।

লামা থানার ওসি মো. কাইছার হামিদ বলেন, দুর্ঘটনার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় এনামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন।

জেডএম

রামুতে তীব্র স্রোতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

ভূমিহীনের জায়গা দখল করা সেই হাশেমের নেতৃত্বে কুমিল্লা উত্তর বিএনপি

সাতকানিয়ায় ত্রাণের জন্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকে ক্ষোভ

সাগরে ট্রলার ডুবে কুতুবদিয়ার পাঁচ জেলে নিখোঁজ

নবীনগরে তিন র‍্যাব সদস্যকে মারধর, দুই মাস পর ডাকাত গ্রেপ্তার

কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ

ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দুর্গত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি, আশ্রয়কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা

স্লুইসগেট সচল হলে চট্টগ্রামে জলাবদ্ধতা কমবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সাতকানিয়ায় বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম