হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বন্দি ২৪টি গুইসাপ উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তায় বন্দি ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় প্রেমম্রাসো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত ও ১০টি জীবিত ছিল।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে এসব গুইসাপ উদ্ধার করা হয়। পরে জীবিত গুইসাপগুলো খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়। মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

আটক প্রেমম্রাসো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বন বিভাগকে জানিয়েছেন, বারইয়ারহাট থেকে গুইসাপগুলো কিনে খাগড়াছড়িতে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। স্থানীয় বাজারে প্রতি কেজি গুইসাপ প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয় বলেও তিনি জানান।

খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বন বিভাগ বাদী হয়ে নিয়মিত মামলা করবে। উদ্ধার করা জীবিত গুইসাপগুলো অবমুক্ত করা হয়েছে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধার হওয়া গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বন্যপ্রাণী প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে। কেউ বন্যপ্রাণী ধরতে বা শিকার করতে পারবে না। কেউ বন্যপ্রাণী ধরলে বা শিকার করলে তার বিরুদ্ধে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ