হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত ১১ এর বিচারক মমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ওই চারজনের রিমান্ড চেয়ে আবেদন করে মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের ইনচার্জ সাদিকুর রহমান ।

আসামিরা হলেন- আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ, মো. তালেম হোসেনের ছেলে মো. অনিক ।

গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এসময় গ্রেপ্তাররাসহ স্থানীয় আরও কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে মারধর করে। গত শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

ধর্ষণের ঘটনায় করা মামলায় মূল আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ফজর আলী বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আদালত পুলিশের ইনচার্জ সাদিকুর রহমান বলেন, পর্নোগ্রাফি মামলায় ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিমান্ড শেষ করতে হবে।

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত