হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীর মৃত্যুর পরপরই স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগে একই দিনে স্বামী ছায়দুল হকের মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রী বিবি মরিয়ম। ঘটনাটি বৃহস্পতিবার সাড়ে বিকাল ৫টায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের ভুইয়া বাড়িতে ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা ৬ ছেলে ও ৩ মেয়েসন্তানের জনক-জননী।

ছেলে মিজানুর রহমান জানান, তার বাবা ছায়দুল হক (৬০) বিকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মা বিবি মরিয়ম তাকে স্থানীয় কানকিরহাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যান।

সেখানে ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষার পর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন বিবি মরিয়ম তাকে নিয়ে বাড়িতে রওনা হন। কিন্তু পথেই ছায়দুল হক মৃত্যুবরণ করেন। এ অবস্থা দেখে বিবি মরিয়ম স্ট্রোক করে একই গাড়িতে মৃত্যুবরণ করে। পরে গাড়ির ড্রাইভার তাদের লাশ বাড়িতে নিয়ে এলে শুরু হয় শোকের মাতম।

শুক্রবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ