হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

২০ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ দিয়ে হাজার হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ঘেরমালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

‎জানা গেছে, সোমবার ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

‎ ঘের মালিক জানান, রোববার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। আমি ভোরে এসে দেখি পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।

‎তিনি আরও বলেন, ‘এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন