হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

নিহত আবদুর রহিম। ছবি: আমার দেশ

ফেনীর পরশুরামে মাদ্রাসার ছাদ থেকে নিমপাতা পাড়তে গিয়ে নিচে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মালিপাথর এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল গোপরানের ছেলে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ফজরের নামাজ আদায়ের পর সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনি এতিমখানার ছাদে নিমপাতা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বাবুল বলেন, ‘আবদুর রহিম প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কর্মরত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিমপাতা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ছাদ থেকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মানবিক সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন: ডিসি জাহিদ

সমবেদনা জানাতে সাদিক কায়েমের বাসায় বিএনপি ও জামায়াতের এমপি

৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা, মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি

নোয়াখালীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগ