হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে মহাসড়ক ব্লকের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লাকে বিভাগ করার দাবিতে সমাবেশে করেছে জেলার সর্বস্তরের জনগণ। শুক্রবার বেলা ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন হাজারো মানুষ।

এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তারা। সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লাপ্রেমী মানুষ।

বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ঐতিহ্যবাহী কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে।

কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা ব্লক করে দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন। যতদিন না এ বিভাগ বাস্তবায়ন হচ্ছে, ততদিন এ আন্দোলন চলবে।

‘বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭