হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আখাউড়া প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের এক সভায় তিন বছর মেয়াদী ২২ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের আখাউড়া প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জলিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আখাউড়া প্রতিনিধি মো. রাসেল মিয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. ইসমাইলকে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাকিবুল ইসলাম। সাবেক সাধারণ সম্পাদক জুটন বণিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া এবং প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহ-সভাপতি জহিরুল ইসলাম সাগর ও মামুন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশীষ সাহা, অর্থ সম্পাদক বাদল আহমেদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন নিজাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মানিক মিয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বণিক, নুরুন্নবী ভূঁইয়া, মহিউদ্দিন মিশু ও শামীম আহমেদ। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন বিশ্বজিৎ পাল বাবু, মাসুকুর রহমান হৃদয়, মোশারফ হোসেন কবির, ময়নুল হোসেন, আনিসুর রহমান ও জোনায়েদ হোসেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ