হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ইয়াবাসহ নারী কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দিবাগত রাতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশীকালে সিএনজির যাত্রী মোছা. ছেনোয়ারা বেগম (৩০), স্বামী মৃত লাল মিয়া, টেকনাফ উপজেলার ডেইল পাড়া এলাকার বাসিন্দাকে সন্দেহ করা হয়। প্রাথমিকভাবে তিনি কোনো কিছু অস্বীকার করলেও পরবর্তীতে তার শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে তারা সবসময় তৎপর রয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার