হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক এমপি বাহারকে দেশে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার দাবি

মাদরাসা বন্ধ ও কুমিল্লাবাসীকে হুমকি প্রদানের প্রতিবাদে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দীন বাহারের কথিত মাদরাসাবিরোধী বক্তব্য এবং কুমিল্লার জনগণকে হুমকি দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি টকশোতে বাহাউদ্দিন বাহার দেশের ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক মন্তব্য করেছেন। তার এসব বক্তব্যে কুমিল্লাসহ দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের যুগ্ম সেক্রেটারি ও মহানগর সেক্রেটারি মুফতি শামছুল ইসলাম জিলানী বলেন, বাংলাদেশের মাদরাসাসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ।

লিখিত বক্তব্যে বাহাউদ্দীন বাহারের রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করা হয়। সংগঠনের নেতারা দাবি করেন, অতীতে তার বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির নানা অভিযোগ ছিল। দেশত্যাগের পরও তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বাহাউদ্দীন বাহারকে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বক্তব্যের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

হাফেজ মাওলানা মুনীর হুসাইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, সহসভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজীজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম, আবু তাহেরসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

এমএইচ

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঈদগাঁওয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে: মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে জোবাইক চালু

মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

নোয়াখালীতে মাদকে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

রহস্যজনক নীরবতায় সেই আন্দোলনকারীরা

পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা