হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইয়াবাসহ ধরা খেলেন আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯০০ ইয়াবাসহ নাছির উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাছির উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট এলাকার হাসমত আলী ভূঁইয়ার ছেলে। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল