কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় সাত জেলেকে উদ্ধার করা হয়েছে।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশন সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ জেলেরা হলেন—মো. সাগর (১৮), মো. করিম (২২), আইয়ুব মনির (২০), কামাল (৪৫) ও পেকুয়া উপজেলার মগনামার একজন।
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, সাগরে ট্রলারডুবির ঘটনায় জেলে নিখোঁজের বিষয়ে থানায় জিডি প্রক্রিয়াধীন আছে।
জেডএম