হোম > সারা দেশ > চট্টগ্রাম

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে

মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য, দুর্নীতি ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ ভবনে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিক অবক্ষয় ও সামাজিক অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। এসব সংকট থেকে উত্তরণে আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। প্রতিটি স্তরে সাংগঠনিক কাঠামো কার্যকর করার পাশাপাশি জনশক্তির মানোন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আদর্শিক প্রশিক্ষণ, দাওয়াতি কার্যক্রম, নিয়মিত সাংগঠনিক যোগাযোগ এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

সংগঠনের আর্থিক ভিত্তি শক্তিশালী করার প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বায়তুলমালকে আরও কার্যকর ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি রুকন ও কর্মীদের মধ্যে সহযোগিতা ও ত্যাগের মানসিকতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসানুল্লাহ বলেন, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে শক্তিশালী জনভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি দায়িত্বশীলদের জনগণের সুখ-দুঃখে সম্পৃক্ত থেকে ইসলামী আন্দোলনের দাওয়াত সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উত্তর জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

দরিদ্রদের বরাদ্দকৃত চাল বাজারজাত করে কোটি কোটি টাকার বাণিজ্য

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

তারেক রহমানকে বরণ করতে বর্ণিল সাজে কুমিল্লার মহাসড়ক

ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

লোহাগাড়ায় জমির বিরোধে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-সন্ত্রাস করলে পুলিশে দেয়ার আহ্বান এমপি এনামুলের

দেশে ফিরল মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের লাশ

ফরিদগঞ্জে ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই‎