হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে

এমপি হাজী জসীম উদ্দিন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছেন, “আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে।”

শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলা-র বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠনের আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অনেকে আমাকে সাবধানে থাকতে বলেন। আমার ভাই-বোন নেই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, একটি ঈমানী দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও আমার কোনো আফসোস থাকবে না।”

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আমি দেখতে চাই মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নাকি আমরা শক্তিশালী। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু মাদক ব্যবসায়ী সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে বলেও শুনেছি।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা-র রাস্তাঘাট উন্নয়নে বড় ধরনের প্রকল্প নেওয়া হবে। তিনি বলেন, “যেসব সড়ক চলাচলের অনুপযোগী, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। অল্প সময়ের মধ্যেই শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।”

বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফুর রহমান, অফিসার ইনচার্জ, বুড়িচং থানা পুলিশ; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ এখন ডেস্টিনেশন ফর বিনিয়োগ: অর্থমন্ত্রী

রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে যুবকের আত্মহনন

সীতাকুণ্ডে ভোটে বিজয়ের পর এবার আইনি লড়াইয়ে আসলাম চৌধুরী

উখিয়ায় এতিম পরিবারকে মিনি টমটম প্রদান

বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রামুতে মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জুলাই স্মরণে কুবি শাখা ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বালন

ইলিশের উৎপাদন কমছে, বাড়ছে দাম

ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ স্থাপনা রেখে খাল খননের অভিযোগ

ফটিকছড়িতে ট্রলি উল্টে চালক নিহত