হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ১টি বিদেশি পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমিনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুই দিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে সে।

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু

জাতীয় সংসদের ‘লাইব্রেরি কমিটিতে’ অন্তর্ভুক্ত হলেন সাঈদ আল নোমান

কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বিদ্যুৎ সংকটেও মধ্যরাত পর্যন্ত বৈশাখী মেলা