হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিনের মাথায় লক্ষ্মীপুরে এনসিপির নতুন কমিটি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৪ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাছুম বিল্লাহকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সামছুজ্জামান সোহেলকে সদস্যসচিব করা হয়। 

তবে ১৫ দিন আগে (২৯ এপ্রিল) আরো একটি কমিটি এনসিপির ফেসবুক পেজে প্রকাশ করা হয়। দু-তিন ঘণ্টা পরই ওই কমিটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়। তবে ওই কমিটি বিলুপ্ত বা স্থগিত করার কোনো নোটিশ দেওয়া হয়নি। সেই কমিটিতে মাছুম বিল্লাহকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্যসচিব করা হয়।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে এনসিপির ফেসবুক পেজে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেন। 

নতুন কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া, জি এম জাকারিয়া, আনোয়ার হোসেন, মো. আলমগীর, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর হোসাইন, যুগ্ম সদস্যসচিব মাহমুদুন্নবী টিটু, মোবারক হোসেন, ছফি উল্লাহ, মো. ইব্রাহিম খলিল, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, আনোয়ার হোসেন, মীর মোহাম্মদ শুভ, সাংগঠনিক সম্পাদক ইউছুফ হাসান, সহসাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুল আহাদ ফারাবি, রাসেদ হাসান, আবুল হাসনাত সুমন, সদস্য জাফর আহমেদ ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, সুমন হোসেন, আবু বকর, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল কাদের, গাজী হুমায়ুন কবির, সুলতানা রাজিয়া, শারমিন আক্তার ও রিয়াজ উদ্দিন খান। 

নতুন কমিটি প্রকাশিত হওয়ায় আগের কমিটির সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, প্রকাশিত এ কমিটি অসাংগঠনিক। লক্ষ্মীপুরের যারা কেন্দ্রের দায়িত্বশীল, তারা মাঠ পর্যায়ে খোঁজ-খবর নিয়ে কমিটি দিলে ভালো হতো। একটা নতুন সংগঠনে শুরুতেই সংকট তৈরি হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আরমান হোসাইন বলেন, প্রথম কমিটি ঘোষণা পর কয়েকজনকে নিয়ে মতবিরোধ হয়। পরে দুই ঘণ্টার মধ্যে ওই কমিটি স্থগিত করা হয়েছিল। এখন সবার মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি প্রকাশ করা হয়।

জেডএম

দুই মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ফেনীতে মাকে হত্যা, আদালতে ১৬৪ ধারায় ছেলের স্বীকারোক্তি

পরিবারের সদস্যদের জিম্মি করে ১৮ লাখ টাকার মালামাল লুট

মধ্যরাতে গাছের মগডালে যুবক, আজান দিয়ে নামানো হলো

সক্ষমতা যাচাইয়ে চট্টগ্রাম বন্দরে ‘অগ্নি নির্বাপণ মহড়া’

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এক দশক বাবুর্চিই ডাক্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, জনমনে আতঙ্ক

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ