হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি পৃথক মামলায় মোট দু’লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পালংখালী বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

সূত্রে জানা যায়, অভিযানকালে 'ঔষধ ও কসমেটিকস আইনে মেসার্স এস আর মেডিকোকে এক লাখ টাকা, মেসার্স আজমান মেডিকেল হল কে ৫০ হাজার টাকা, অন্যান্য প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯' এর ৫৩ ধারায় মেসার্স রামা ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, “আজকের অভিযানে আমরা বেশ কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত কসমেটিকস বিক্রির প্রমাণ পেয়েছি। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এসব অনিয়ম অভিযান চালিয়ে ‘ঔষধ ও প্রসাধনী আইন’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী জরিমানা করা হয়েছে৷

তিনি আরো বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। একইসাথে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, যেন তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করেন।

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪