হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রেমের টানে শ্রীলংকার এক তরুণী এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, দাগনভূঞা উপজেলার ৪ নং রামনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সদর উদ্দিন কন্ট্রাক্টর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় ওমানে কর্মস্থলে। তারা দুজনই ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ওমানে বিয়ের আনুষ্ঠানিক ব্যবস্থা না থাকায় তারা নিজ নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

গত ৩১ জানুয়ারি এজাজ আহমেদ শিহাব নিজ বাড়িতে আসেন। পরে ২৩ ফেব্রুয়ারি ইশারা মাট্টি বাংলাদেশে এসে শিহাবের বাড়িতে ওঠেন। পারিবারিক ও সামাজিকভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)।

পরবর্তীতে পারিবারিক আয়োজনের মাধ্যমে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, ভিন্ন দেশের নাগরিক হলেও পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতেই তাদের সম্পর্ক গড়ে উঠেছে এবং সামাজিকভাবে বিয়ের মাধ্যমে তা পরিণতি পেয়েছে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে