হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজের গণসংযোগ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছবি: আমার দেশ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) কাজী মো. মফিজুর রহমানের কাপ-পিরিচ মার্কার সমর্থনে নির্বাচনি গণসংযোগ হয়েছে।

রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেনবাগ ছমির মুন্সীরহাট বাজারে এ গণসংযোগ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান বিকেলে সেনবাগ বাজার থেকে এই গণসংযোগ শুরু করেন। পরবর্তীকালে ছমীর মুন্সিরহাট বাজারে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেন।

কাজী মফিজ বলেন, নির্বাচনে প্রচারে সময় আমার নেতাকর্মী সমর্থকরা বিভিন্নভাবে হামলা শিকার ও বাধার সম্মুখীন হচ্ছেে। এসময় তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা বিএনপির আহবায় ওবায়দুল হক, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায় জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম