কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত ডা. আনিস উল হাসান হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান জনি। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াছ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহসিন মিয়া।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মো. আবদুস সালাম, অর্থ সম্পাদক এমডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক গাজী শরীফ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং নির্বাহী সদস্য তাছলিমা আক্তার।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মো. শাহ আলম শফি। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম ও ফয়জুল ইসলাম পলাশ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বরুড়ায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।