হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার কাঠবাহী বোট আটকে দিলো আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মিয়ানমারের আকিয়াব থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের বোট আটকে দিয়েছে আরাকান আর্মি। বুধবার বিকেল পর্যন্ত রাখাইনের মংডু খারাংখালী খালে বোটটি আরাকান আর্মির জিম্মায় রয়েছে।

ইতোপূর্বে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) টেকনাফ শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে কাঠবাহী বোটটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তিনদিন হলেও এখনও বোটটি ছেড়ে দেয়নি।

তল্লাশির নামে আবারও আরাকান আর্মি হেফাজতে একটি কাঠের বোট রয়েছে বলে স্বীকার করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, তিনদিন হলেও একটি কাঠের বোট এখানে এসে পৌছেনি। বোটে ৩৫ টন কাঠ রয়েছে। এসব মালামাল ব্যবসায়ী আবদুল কাদেরের কাছে আসছিল বলে জানা গেছে। এছাড়াও গত ১৬ জানুয়ারি থেকে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দর থেকে কোন পণ্যবাহী বোট আসেনি।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‌‌‌‌‍৩৫ টন কাঠ নিয়ে মিয়ানমার থেকে একটি বোট আমার কাছে আসার পথে সেদেশের আরাকান আর্মি নিয়ে গেছে। শুনেছি তারা (আরাকান আর্মি) তল্লাশি চালাচ্ছে। হয়তো তাদের কেউ ভুল তথ্য দিয়েছে। তবে সেদেশের ব্যবসায়ীর সাথে যোগাযোগ চলছে। কাঠগুলো তল্লাশি শেষে ছেড়ে দেবে বলে শুনেছি।

এদিকে গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক করা হয়েছিল পণ্যবাহী তিনটি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এর মধ্যে গত ২০ জানুয়ারি দুটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল। আরেকটি ১ ফেব্রুয়ারিতে ছেড়ে দিয়েছিল। এরপর দশ দিনের মাথায় আবার এই ধরণের ঘটনা ঘটেছে। তারই অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি থেকে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে কোন পণ্যবাহী বোট আসেনি।

আমদানিকারক মোহাম্মদ উল্লাহ বলেন, কয়েকদিন পর আবার এ ধরণের ঘটনা খুব দুঃখজনক। এভাবে চলতে থাকতে ব্যবসায়ীরা হতাশ হয়ে পরবেন। ফলে সরকারের উচিত এটি স্থায়ী সমাধান করা। কারণ, এর আগে পণ্যবাহী বোট আটকের ঘটনায় এখনও ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী বোট আসা বন্ধ রয়েছে। তার উপর এ ধরণের ঘটনা। এতে স্থলবন্দর অচল হয়ে পড়বে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবাহী এক বোট নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম