হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩টি তদন্ত কমিটি গঠন, নিহত পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা

কুমিল্লা বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস ট্রেন সংঘর্ষ ১২ জন নিহত হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডা. অমিত ভৌমিক ১২ জন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ।

কুমিল্লা জেলাধীন সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল (ঢাকা মেট্রো ব- ১৪-৭৭৮৩) নামের একটি বাস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল নামের ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তদন্ত কমিটির বিষয় রোববার সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন এ ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে গঠিত তদন্ত কমিটির একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে।

অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে ।

এছাড়া কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্যরা হলেন এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস । তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, এ ঘটনায় ১২ জন (ছয়পুরুষ ,তিনজন নারী, তিনজন মেয়ে শিশু) নিহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । একজন আইসিওত আছেন ।

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে দৈয়ারা নামক এলাকায় রেলের সামনের ইঞ্জিনের সঙ্গে আটকানো অবস্থায় আছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন । ঘটনাস্থলে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ।

ঢাকা মেইল ট্রেনের যাত্রী মোস্তাকিম আহমেদ দৈনিক আমার দেশকে বলেন, ‘আমি রেলের দ্বিতীয় বগিতে ছিলাম । ৩টার দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই । জানালা দিয়ে তাকিয়ে দেখি সামনের দিকে আগুন জ্বলছে। বাইরে তাকিয়ে দেখি বাস সামনে আটকে আছে এবং কিছু লোক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ।’

ঘটনাস্থল দৈয়ারা এলাকার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমি আসার পর দেখি ১০ থেকে ১২টি লাশ বাসের মধ্যে রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে । পুলিশ এসে লাশগুলো বাসের ভেতর থেকে বের করছেন । এ সময় কিছু দুর্বৃত্ত আহত যাত্রীদের থেকে লুটপাট করে ।

জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান জানান।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে মা মেয়েসহ এক পরিবারের তিনজন নিহত

মধ্যরাতে বাস-ট্রেনের সংঘর্ষ: পরিচয় মিললো নিহত ১২ জনের

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

নেতাদের ঘরে ঘরে চাটগাঁইয়া ঐতিহ্যের মেজবান

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে বান্দরবানগামী বাস, আহত ২০

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত

চট্টগ্রামের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ, উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩টি তদন্ত কমিটি গঠন

ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬