হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে জয় বাংলা স্লোগান দিয়ে কারাগারে যুবলীগ নেতা

গ্রেপ্তার সর্বমোট ৪

জেলা প্রতিনিধি, কুমিল্লা

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আরিফ খান - ছবি: আমার দেশে

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবলীগ নেতা আরিফ খানকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। গতকাল রাতে আটকের পর কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে বলে জানান বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। গত তিন দিনে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আটক আরিফ খান বুড়িচং উপজেলা যুবলীগের কর্মী। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের জড়ো করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগ অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের নেতারা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছিেন । এরপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ ।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান আমার দেশকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ অফিস খুলে অবস্থান করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা । পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রপ্তার করা হয় । গতকাল যুবলীগ নেতা আরিফ ও শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে ।

কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আমার দেশকে জানান, কয়েক দিন আগে বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছিল । নিষিদ্ধ সংগঠন কোনো কার্যক্রম করলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা