হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা এলাকায় ঝটিকা মিছিল করে তারা।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি এবং বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে স্লোগান দেন। ব্যানারেও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান লেখা ছিল।

মোহাম্মদ জাহেদ নামের ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে মিছিলটি সরাসরি প্রচার করা হয়। এক থেকে দেড় মিনিটের মিছিল শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, মিছিলের বিষয়টি জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমই

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য