বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের কমলনগরে বন্যার্তরা পেয়েছেন আর্থিক সহায়তা।
সোমবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ হলরুমে এ সহায়তা তুলে দেন বিএনপি নেতা এবিএম আশরাফ উদদিন নিজান। এ সময় ক্ষতিগ্রস্ত ১৮৬ জন নারী-পুরুষকে দুই হাজার টাকা করে দেওয়া হয়।
এবিএম আশরাফ বলেন, আগস্টে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পাশে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। উপজেলার চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এজন্য আজ তাদের সামান্য টাকা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্যসচিব আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাসার প্রমুখ।