হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত ধরা পড়েছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মুসলিমপাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান (৩১) ও লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের শেখ বাড়ির তছির আহম্মদের ছেলে মো. ইউসুফ প্রকাশ কালা (৩৫)।

নাঈম আল সুলতানের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ৪টি মামলা এবং ইউসুফের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরে চুরি, ডাকাতিসহ অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে।

আটককৃতদের কাছ থেকে কোরাবারি ১টি, ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র ২টি, ধামা ১টি, চাকু ১টি, চাপাতি ১টি ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে ডাকাতির মাধ্যমে লুণ্ঠন করা ৪টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা, দুটি চুড়ি, এক জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ডের মোহাম্মদ মঞ্জুর ইসলামের ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতরা। তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুন্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন