হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় যাকাত তহবিল থেকে ১২০টি ছাগল বিতরণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা’র যাকাত তহবিল থেকে মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল পরিবারের মাঝে ছাগল এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা’র সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহাম্মেদ জুয়েল।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোবারক হোসাইন, জাহাঙ্গীর আলম, মামুন চৌধুরী, গোলাম কিবরিয়া ভূইয়া এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন আইয়ুব সরকার রুবেল, আলাউদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্য এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধাভোগীরা।

জেডএম

হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে

আমরা মাজার পূজারি নই, সুন্নাহর অনুসারী: মুফতি তাহেরী

নতুন কুঁড়ির মাধ্যমে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

নির্বাচনে ব্যয়ের টাকা টিআর কাবিখা থেকে উঠানো যাবে না

রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর ব্যবস্থাগ্রহণ করছে সরকার: শাহজাহান চৌধুরী

দুই বছরেও ট্রেন সুবিধা থেকে বঞ্চিত ঈদগাঁওয়ের লাখো মানুষ

আনোয়ারায় তরুণীকে ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা

খালের বাঁধ ভেঙে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি: কৃষিমন্ত্রী