হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্ত রক্ষার শপথ নিলেন বিজিবির ৬৯৪ নতুন সদস্য

আল-আমিন, সাতকানিয়া থেকে

দেশের সীমান্ত রক্ষার শপথ নিলেন ৬৯৪ জন বিজিবির নতুন সদস্য। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে তারা শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী। বিজিবি জানিয়েছে, নতুন সদস্যদের বিভিন্ন সীমান্ত এলাকায় পদায়ন করা হবে।

বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ভাষণ দেন। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত এই বাহিনী বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

তিনি বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিক হিসেবে এই সকল পেশাগত ও চারিত্রিক গুণাবলি অর্জন করতে হবে।

শেষে সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর-৫৭৪ সাইফ মিয়া এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

নবীন সদস্য সাইফ জানান, দেশপ্রেম থেকে বিজিবিতে এসেছি। দেশের জন্য কাজ করবো। দেশের সীমান্তের অতন্ত প্রহরীর দায়িত্ব পালন করবো।

নোয়াখালীতে কিশোর গ্যাং নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রামে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনে মিললো ১৫ হাজার লিটার তেল

পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

থানা প্রতিষ্ঠার ১০৮ বছরেও নেই লাশঘর

বাঁশখালীতে আ.লীগ নেতার জরিমানাসহ কারাদণ্ড

ঢাকার যুবলীগ নেতার কুমিল্লায় বিএনপি পরিচয়, নেতাকর্মীদের ক্ষোভ

জামায়াত আমিরের যে বক্তব্যে ভুল বোঝেননি এমপি সাঈদ আল নোমান

মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি অটো থামিয়ে যুবককে হত্যা

৬ কারণে কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত হয়েছিল