হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের কাছ থেকে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মানবপাচারসহ একাধিক মামলার পলাতক আসামি কাশেমকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই সময় ৪০ থেকে ৫০ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতির সুযোগ নিয়ে হামলাকারীরা হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিউল আলমের নেতৃত্বে একদল লোক অংশ নেয়।

মহেশখালী থানার ওসি মো. আব্দুস সোলতান বলেন, পুলিশের ওপর হামলা এবং হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে পুনরায় গ্রেপ্তার ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চলছে।

জেডএম

পানিবন্দি মানুষের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, দুজনের মুত্যু

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

কক্সবাজারে আবার পাহাড়ধস: মাটিচাপায় স্ত্রীর মৃত্যু, প্রাণে বাঁচলেন স্বামী

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

বান্দরবানে বানভাসি মানুষের মানবেতর জীবন

বাড়ির উঠানে বন্যা, পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

দক্ষিণ চট্টগ্রামে বন্যার নেপথ্যে রমরমা মাটির ব্যবসা

মাটিরাঙ্গায় ভাড়া বাসায় যুবকের লাশ উদ্ধার