হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ধরে কয়েক কিলোমিটার হেঁটে হাসমতের দোকান নামক এলাকায় গিয়ে র‍্যালিটি শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শ-বিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক—একটি ন্যায়-ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। 

র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন