হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

জব্দ করা চোরাই ডিজেল। ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেইট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, ডিজিএফআই এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ তেলের ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি তেলের ভাউচারে সংরক্ষিত প্রায় ২২ হাজার লিটার এবং একটি কন্টেইনারে থাকা আরো ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানের সময় ডিপোর মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও নাসির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ তেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, অবৈধভাবে তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মজুদদার যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসক জানান, অতিরিক্ত তেল ক্রয় করে মজুদ করার প্রবণতা থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সরে আসতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেড় শতাধিক মামলা চার্জশিট মাত্র একটিতে

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী