হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আবদুল্লাহ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামীতে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন বলে চিন্তা করছেন, বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।

শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকবে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যারা কার্ড নিয়ে যাবে, তাদের আটকাবেন। এগুলো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।

তিনি আরো বলেন, একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের চার কোটি যুবক সেটা হতে দেবে না।

জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যারা শয়তানি করবে, তাদের না মেরে ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের আমরা ছেড়ে দেব না।

সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূঁইয়া নইম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

পুলিশ ও সাংবাদিকসহ আহত ৩, পুলিশের গাড়িতে আগুন

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট