হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দীর্ঘ যানজট

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মেঘনা সেতুতে রডবাহী ট্রাক উল্টে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রডবোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ট্রাক বিকল হয়ে যানজট সৃষ্টির বিষয়টি তিনি অবগত নন। খবর নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ