হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)

ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাস নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সৃজন দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার প্রিতিলাল দাসের পুত্র সৃজন দাস ফেসবুক লাইভে এসে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে এরই মধ্যে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না