হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১৬ জুন) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং জিলানী মিস্ত্রির নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটি সড়কে চলে আসে। এ সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই আব্দুল্লাহর বাড়ি। খেলাধুলার একপর্যায়ে সে সড়কে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালক মো. নুরুল ইসলাম। সে বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা

দুধ দিয়ে গোসল করে দুই নোয়াখালী যুবকের প্রেম ও জুয়া ছাড়ার শপথ

প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়

রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনে সাত সন্ত্রাসী, শনাক্ত ৫

কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে ৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার