হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাদিকে নিষিদ্ধ গুপ্ত বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি সাদ্দাম

জেলা প্রতিনিধি, নোয়াখালী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাজনীতিবিদদের জন্য এটা শোভনীয় নয়। সুতরাং ঘরের ভেতর থেকে মৃত্যুবরণ করতে নয়, রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে। সেই শরিফ ওসমান হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করে। সে এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ভরা মজলিসে মহান রবের কাছে তার প্রাণ ভিক্ষা চাই। আল্লাহ যেনো আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কন্ঠস্বরকে আরও কিছু দিন আমাদের জন্য ফেরত দেন।

শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে ৭ শহীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদের দুর্বল করতে পারবে না উল্লেখ করে ছাত্রশিবির সেক্রেটারি বলেন, উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদের দুর্বল করতে পারবে না। শাহাদাতের তামান্না আমাদের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সুতরাং যারা মনে করো ইসলামী ছাত্রশিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্যে দিয়ে নির্বাসিত করতে পারবা তোমরা দেখে নাও কোম্পানীগঞ্জবাসী সারা বাংলাদেশ জেনে নাও আমরা হুশিয়ার করে বলছি তোমাদের বাতিলরা যদি সোজা না হও।

তিনি আরো বলেন, এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়। এই কোম্পানীগঞ্জের মাটি এখন উর্বর হয়েছে। লক্ষ লক্ষ তরুণ যুবক কোরআনের প্রেমে আসক্ত হয়ে ইসলামী আন্দোলনের পথে তাদের জীবনকে বিনিয়োগ করতে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী- ৪ আসনে জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও নোয়াখালী শহরের সভাপতি হাবিবুর রহমান আরমান, জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলাম, নোয়াখালী- ৫ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেন প্রমুখ।

মতলবে ইটভাটায় অভিযান, দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক হবে না

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

লামায় অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ছেলে, আহত বাবা

উখিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

মিথ্যা অপবাদে বিএনপির সভাপতিকে বহিষ্কারের অভিযোগ

বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল