হোম > সারা দেশ > চট্টগ্রাম

দরজা খুলতেই কনস্টেবল স্ত্রীকে ঝুলতে দেখেন পুলিশ স্বামী

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে রুম্পা দাশ নামে ৩০ বছর বয়সী এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরের বনরূপাপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রুম্পা বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। রুম্পার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, রোববার রাতে খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে এক কক্ষে ঘুমাতে যান স্বামী। আরেকটি কক্ষে ঘুমান রুম্পা। সকাল হলেও দরজা না খোলায় ডাকাডাকি করেন সৌরভ। একপর্যায়ে দরজা ভেঙে খুলতেই দেখেন তার ঝুলন্ত লাশ। রাতের কোনো এক সময় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম