হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবলীগ নেতার বাড়িতে পোড়ানো হচ্ছিল যুবতির লাশ, আটক ১

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় যুবলীগ নেতার বাড়িতে গর্তে ঢুকিয়ে এক যুবতির লাশ পোড়ানোর

সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় লাশটি যুবতির বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ফারহান রনি নামে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলেকে আটক করেছে। যুবলীগ নেতা শাহনেওয়াজ পলাতক রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির চুরি যাওয়া রাজহাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাংগা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। ফারহান রনির পাতা পোড়ানোর কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে যেতে চায়। ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজনসহ গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান।এ সময় গ্রামের লোকজন ফারহান ভূঁইয়া রনিকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গর্ত থেকে লাশ বের করে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত ঘরে মাটি খুঁড়ে গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে অঙ্গার হয়ে গছে। তবে দেহের সঙ্গে কোনো মস্তক ছিল না। তার পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআই কাজ করছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’