হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আলেমদের টুঁটি চেপে ধরেছিল আ.লীগ সরকার’

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামায়াত আমির মনিরুজ্জামান বাহলুল বলেছেন, দীর্ঘ ১৬ বছর মানুষের অধিকার খর্ব করেছে ফ্যাসিস্ট হাসিনার সরকার। তারা আলেম-ওলামাদের টুঁটি চেপে ধরেছিল। এই দৃশ্য দেখে জেগে উঠেছিলেন এ দেশের ছাত্র-জনতা। গুলির কাছে বুক পেতে দিয়ে তারা আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা বাংলাদেশকে আর কোনো ফ্যাসিস্টের হাতে তুলে দেবো না।

শুক্রবার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাহলুল বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশকে আমরা আর কোনো বর্গির হাতেও তুলে দেবো না। এ দেশে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। বিশ্বের দ্বিতীয়তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রেই ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মানুষের মনগড়া মতবাদে সবকিছু চলছে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপদেষ্টা সালাউদ্দিন সরকার, শাহাদাৎ হোসাইন প্রমুখ।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম