হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আমানগণ্ডা বিওপির টহলদলের পরিচালিত এই অভিযানে জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না