হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির বিদ্রোহী প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্রোহী প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী মিজানুল হক চৌধুরীর ম্যানেজারকে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারি হাট এলাকায় তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনী টাকা ও গাড়িটি চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় দুজনকে আটক করা হয়। তারা হলেন— দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী মিজানুল হক চৌধুরীর ম্যানেজার মো. এনামুল হক ও মো. ইমরান।

চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশে রাত দেড়টার দিকে টাকাসহ মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, টাকাগুলো একজন স্বতন্ত্র প্রার্থীর হতে পারে। বিষয়টি যাচাই-বাছাই করে নির্বাচন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে সেনাসদস্যদের সামনে টাকা গুনছেন। এ সময় সেনাসদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মিজানুল হক চৌধুরীর এস্টেট ম্যানেজার।’

চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুল হক চৌধুরী। ভিডিওতে পরিচয় পাওয়া ব্যক্তি মিজানুল হকের ঘনিষ্ঠজন।

পটিয়ায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

ফেনীতে বিএনপির ‘প্রত্যাবর্তন’ নাকি জামায়াতের ‘বাজিমাত’

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৩

তলবের জবাব দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী

ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার

খাগড়াছড়ি বিএনপির ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের হুমকি

ছোট-খাটো কারণে যেন নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ না হয় : আমীর খসরু

ফেনীতে জামায়াত কর্মীকে তুলে নিয়ে মারধর, অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

সালাহউদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়ছেন জামায়াতের ফারুক