হোম > সারা দেশ > চট্টগ্রাম

অসহায় বিধবার পাশে দাঁড়ালেন ছাত্রদলের নাছির

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মানবেতর জীবনযাপন করা অসহায় বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

প্রায় দুই বছর আগে স্বামীকে দুর্ঘটনায় হারানোর পর তিন সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন আয়েশা বেগম। সম্প্রতি তিন সন্তানকে নিয়ে পচা ভাত খেয়ে সেহরি-ইফতার করার সংবাদ প্রকাশিত হলে মানবিক উদ্যোগ হিসেবে নাছির উদ্দীন নাছির তার জন্য একটি নিরাপদ ঘর নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের জরুরি চাহিদা মেটাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রীও প্রদান করা হয়।

শনিবার আয়েশা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন নাছির। তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত একটি নিরাপদ ঘর নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন। পরে তার পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়েশা বেগমের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের পর ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছিরের মানবিক সহায়তা পরিবারের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। দ্রুত ঘর নির্মাণ কাজ বাস্তবায়িত হলে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

স্থানীয় সবজি ব্যবসায়ী মো. সিরাজ উদ্দিন বলেন, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে এমন অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

হতদরিদ্র বিধবা আয়েশা বেগম বলেন, “আমার কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আজ সাহায্য পেয়ে মনে হচ্ছে এখনও আমাদের কথা ভাবার মতো মানবিক মানুষ এ সমাজে রয়েছে। অসহায় আয়েশা নাসিরসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী