হোম > সারা দেশ > চট্টগ্রাম

অতিথি আপ্যায়নে ভারতে গেল বাংলাদেশি খাবার

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে স্বাধীনতা দিবসে অতিথিদের আপ্যায়ন করতে ভারতের ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়েছে বাংলাদেশি খাবার।

শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ থেকে ৩০০ কার্টন শুকনো খাবার ও জুস পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া ইমিগ্রেশনের এসআই সোহেল রানা, আগরতলা-বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে বাংলাদেশ থেকে পাঠানো এসব খাবার পরিবেশন করা হবে।

স্থলবন্দর সূত্র জানায়, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের আগরতলায় প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের শুকনো খাবার ও জুস দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে।

আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য কার্টনে এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট লেক্সাস বিস্কুট, একটি জুস, এক প্যাকেট ডালভাজা ও এক প্যাকেট চিপস রয়েছে।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা