হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নির্বাচিত হলে উপকূলীয় মানুষ নিরাপদ থাকবে—আনোয়ারী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমেদ আনোয়ারী বলেছেন, জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের মানুষ নিরাপদ থাকবে।

শনিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার সোনারপাড়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উখিয়া–টেকনাফ দীর্ঘদিন চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে অতিষ্ঠ। এবার ভোটের মাধ্যমে জনগণ রায় দেবেন। চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস হবে না।”

পথসভায় সাধারণ ভোটাররা চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে বয়কটের ঘোষণা দেন এবং আনোয়ারীর বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন। সভাস্থল মিছিল এবং ‘চাঁদাবাজদের বয়কট করো’, ‘দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দাও’, ‘আনোয়ারীর বিজয় নিশ্চিত’—এমন স্লোগানে মুখরিত হয়।

আনোয়ারী বলেন, নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, নায়েবে আমির মৌলানা নুরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু