হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। ৮ আগস্ট (শুক্রবার) রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ আছেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম।

তিন সন্তানের জন্ম দেয়া এই গৃহবধূ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জানতেন না যে তার গর্ভে তিনটি সন্তান আছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নীলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এরপর শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালের ডাক্তার ও নার্সদের তত্ত্বাবধানে তাসলিমা বেগম তিনটি সুস্থ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। একসঙ্গে তিন সন্তানের সুস্থ জন্ম দেখে পরিবারে আনন্দের বন্যা বইছে।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, "প্রসূতি নারীটি হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।"

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু