হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় তামাক চাষি-শ্রমিকসহ ৯ জনকে অপহরণ

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলায় দুই তামাক চাষি ও ৭ জন শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছে। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১৪ ও ১ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। একের পর এক অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান গজালিয়া ইউপি চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা।

সুবর্ণচরে বাড়ির ছাদে মিলল ৭৫০ লিটার ডিজেল

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা