হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) ও কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়াও তাদের প্রাইভেটকার চালক বাবর (২৬) নিহত হয়েছেন। বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।

তাদের মৃত্যুর খবর নিহত মিজানের বাবা শহীদুল্লা ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, আপনার ফোন পাওয়ার কিছুক্ষণ আগে আমি বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে আমরা সার্বিক সহযোগিতা করবো।

এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামকে বার বার মোবাইলে কল দেয়ার পরও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম