হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতা তৌহিদুলের শোকসভায় তারেক রহমানের প্রতিনিধিদল

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

কুমিল্লায় নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের শোকসভায় সমবেদনা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদল।

সোমবার পাঁচথুবী ইউনিয়ন ইটাল্লা দাখিল মাদরাসা মাঠে এ শোক সভা হয়। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

এ সময় তারা বলেন, তৌহিদুলের পরিবারের পাশে রয়েছেন তারেক রহমান। তার পরিবারের সঙ্গে দেখা করতে তিনিই আমাদের পাঠিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এছাড়া প্রত্যেকের সর্বোচ্চ বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা এর তদারকি করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানই আমাদের এ দায়িত্ব দিয়েছেন। বিএনপির কাণ্ডারি হিসেবে তিনি তৌহিদুলের পরিবারের সব দায়িত্ব নিয়েছেন বলেও জানায় প্রতিনিধিদল।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম