হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে নিহত কেএনএ'র সদস্যদের পরিচয় শনাক্ত

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) আস্তায় সেনাঅভিযানে নিহত দুই সদস্যের পরিচয় পাওয়া গেছে। রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, কেএনএ'র নিহত কমান্ডারের নাম সাংমিন বম (২৭)। সে পুতিন নামেও পরিচিত ছিল। পুতিনের বাড়ি পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায়।

কেএনএ'র কমান্ডার হিসেবে কালেক্টর পদে দ্বায়িত্ব পালন করেছিলেন। অপরজন সৈনিক লাল হিম সাং বম (২৫)। সে আহিম নামেও পরিচিত ছিল। তার বাড়িও একই ইউনিয়নের মুননোয়াম পাড়া।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে নিহত কেএনএ দুইজন মরদেহ রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। খোঁজ খবর নিয়ে নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। রাতে নিহতদের মরদেহ থানায় নিয়ে এসে শুক্রবার সকালে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আর নিহতদের আত্বীয় স্বজনকে মরদেহ সংগ্রহ করার জন্য বলে হয়েছে।

রুমা সেনা জোনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোন কমান্ডার আলমগীর হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রামে কেএনএর (কুকি-চিন ন্যাশনাল আর্মি) বিরুদ্ধে চলমান অভিযানে সংগঠনটির দুজন সদস্য নিহত হয়েছেন। এতে কেএনএফের একজন 'মেজর' পদবীর কমান্ডার নিহত হয়েছেন। অভিযানে ৩টি অত্যাধুনিক এসএমজি, ১টি চায়নিজ রাইফেল, ৩৬৪টি গুলিসহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে কুকি চীন ন্যাশনাল আর্মি সামাজিক মাধ্যমে দাবী করেছে, কেএনএ এর কোন কমান্ডার বা অফিসার নিহত হয়নি। অর্তকিত হামলায় একজন সদ্য রিক্রুট প্রাইভেট নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধ হয়ে মারা যায় একজন গ্রামবাসী।

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক