হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বিচার চাই”, “রামিসা হত্যার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নিয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, এ নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, এ ধরনের নৃশংসতা মানবতার জন্য লজ্জাজনক, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ।

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি

দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনারা ব্যারাকে ফিরে যাচ্ছে

চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের হামলায় আহত দুই সাংবাদিক

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মিলেনি ছেলেসহ গৃহবধূর